April 18, 2026, 1:42 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জমি সংক্রান্ত বিরোধে হত্যার হুমকি থানায় অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিনিধি :- বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের খালেক হাওলকদারের পুত্র মো: রিপন হাওলাদারকে প্রতিপক্ষরা হত্যার হুমকি ও মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে। রিপন হাওলাদার ১৬ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, রিপন হাওলাদারের সাথে তার প্রতিবেশি মৃত হাতেম মোল্লার পুত্র মো: আমির মোল্লার সাথে দির্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা চলমান রয়েছে। এ বিষয়ে একাধিকবার সালিশ ব্যাবস্থা করিলেও আমির মোল্লা গং কিছুই মানছে না।

এরি ধারাবাহিতায় গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫ টায় রিপন হাওলাদারের বসত বাড়ির সামনে রিপনকে দেখতে পেয়ে আমির মোল্লা, কবির মোল্লা আছমা বেগম সহ অজ্ঞাত দুই জনকে সাথে নিয়ে অশ্লীল ভাষায় গালি গালাছ করে।

এ সময় রিপন হাওলাদার প্রতিবাদ করতে গেলে আমির মোল্লা গং তাদের হাতে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে রিপন কে তার পৈত্রিক জমি ছেড়ে না দিলে হাত পা ভাঙ্গিয়া দিবে এমনকি খুন করে লাশ তুলাতলী নদীতে ভাষাইয়া দিবে বলে হুমকি দেয়।

রিপন হাওলাদার জীরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন পরিস্থিতিতে রিপন হাওলাদার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

রিপন হাওলাদার জানান, আমার পিতার ক্রয় কৃত সম্পত্তিতে গাছ-পালা লাগিয়ে ১৯৭২ সাল থেকে ভোগদখলে করে আসছি। ওই জমিতে রোপনকৃত গাছপালা কর্তন করে জবর দখলের পায়তারা চালাচ্ছে একই এলাকার মৃত হাতেম মোল্লার পুত্র আমির হোসেন মোল্লা। এ ঘটনায় রিপনের পিতা বরিশাল বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি এখনও চলমান।

তিনি আরও জানান, ২০১৭ সালে বাকেরগঞ্জ সদর রোডস্থ আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠান রংধনু ফ্যাশনের ব্যবসায়িক কাজে ঈদের জন্য নগদ কিছু টাকার প্রয়োজন হয়৷ তখন আমির মোল্লার সাথে আমার সুসম্পর্ক থাকার সুবাদে লভাংশ্য দেয়ার চুক্তিতে ২টি চেক জমা রেখে ১ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেই।

ঈদের বেচাকেনা শেষে আমিরকে লভাংশ্যসহ পুরো টাকা ফেরত দিয়ে দেই। আমার চেক ফেরত চাইলে সে আমার চেক ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করে ঘুরাতে থাকে। কিছু দিন পরে জানতে পারি আমির আমার বিরুদ্ধে চেক ডিফল্টের মিথ্যা একটি প্রতারণা মামলা দায়ের করে।

এখানেই আমির খ্যান্ত না হয়ে বাকেরগঞ্জ থানায় একাধিক মিথ্যা অভিযোগ ও জিডি করে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

আমির আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের ভোগদখলীয় জমি জবর দখলের পায়তারা চালাচ্ছে। উল্লেখ্য, আমার বিরুদ্ধে চেক ডিফল্টের মামলাটি করা হয়েছে সেই চেকে আমার কোন স্বাক্ষর নেই।

আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা থেকে অব্যহতিসহ সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।

এ বিষয়ে জানতে চাইলে আমির মোল্লা জানান, রিপন আমার থেকে যে টাকা ব্যাবসায়িক প্রয়োজনে নিয়েছে সেই টাকা ফেরত দেয়নি। এমনকি টাকা চাইতে গেলে রিপন অস্বীকার করেন। জমি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে আমির বলেন ওই সম্পত্তি আমার পিতার সম্পত্তি। রিপন জমি তার পিতার ক্রয় কৃত বলে দাবি করলেও দলিল তার সঠিক নয়।



Our Like Page
Developed by: BD IT HOST