July 5, 2026, 7:25 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার রুপবাবুর হাট এলাকা থেকে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক দুইটার সময় মাঝিরঘাট-জাজিরা মহাসড়কের চৌকিদার কান্দি এলাকায়  আহত অবস্থায় মেছো বাঘটিকে উদ্ধার করে বাড়িতে নিয়া যান রুপবাবুর এলাকার বাসিন্দা দবীর হাওলাদার।

দবীর হাওলাদার জানান, আমি রাতে কাজিরহাট থেকে গান শুনে গাড়ি না পেয়ে হেটে বাড়িতে ফিরছিলাম । এসময় চৌকিদার কান্দি এলাকার সড়কে আহত অবস্থায় প্রাণীটিকে দেখতে পাই। তখন প্রাণীটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি এবং বাড়িতে এনে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেছো বাঘটিকে খাচায় বন্দি করে রেখেছি।

তিনি আরও বলেন, আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।
উদ্ধারকৃত মেছো বাঘটি প্রায় ৩ফিট লম্বা বলে তিনি জানান।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল (Fishing Cat)। কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটির বিচরণ রয়েছে।

তিনি আরও বলেন, ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রাণী প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করেছে আইইউসিএন। তাছাড়া বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

প্রাণীটি আঘাত পেয়েছে কিনা সেটা পরীক্ষা করে চিকিৎসা দিয়ে অভয়ারন্যতে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST