জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ—একটি স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ হিসেবে বিশ্বমঞ্চে দেশের স্বার্থ, সম্ভাবনা ও অগ্রাধিকার তুলে ধরার এই গুরুত্বপূর্ণ যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশকে বিশ্বসম্প্রদায়ের সামনে তুলে ধরা, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বহুপাক্ষিক কূটনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।
নিউইয়র্ক থেকে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার প্রত্যাশায়।