August 26, 2026, 10:59 pm
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জিএমপি নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম

Reporter Name

প্রথম বাংলা – গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএম পি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. মাহবুব আলম। জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি।বুধবার (৩১ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, জননিরাপত্তা বিভাগের ২৫ এপ্রিল স্মারকের আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৮ মে স্মারকের পরিপ্রেক্ষিতে বিসিএস পুলিশ ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদে বদলি ও পদায়ন করা হলো। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বর্তমান কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটেলিনের (এপিবিএন) ডিআইজি এবং এপিবিএনের ডিআইজি মো. মাহবুব আলমকে জিএমপির কমিশনারের দায়িত্ব দেওয়া হলো। এ আদেশ ৩১ মে থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মাহবুব আলমের বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগদেন। এপিবিএনের ডিআইজি পদে দায়িত্ব পালনের আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন।

গত বছরের মে মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর তাকে এপিবিএনের ডিআইজি করা হয়। চাকরি জীবনে তিনি ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি), টাঙ্গাইলের পুলিশ সুপার এবং বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম এবং একবার বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম পান।



Our Like Page
Developed by: BD IT HOST