August 30, 2026, 2:29 pm
শিরোনামঃ
জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে অসহায়দের দ্বারে মানবিক খাবারের গাড়ি

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ভিন্নভাবে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। এ উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ রাজাপুর উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের পরিচালক মনিরুজ্জামান মনির এর সার্বিক সহযোগিতায় অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ সহ এতিম ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলার এক হাজার মানুষের মাঝে এই খাবার ট্রাকে করে পৌছে দেয় উপজেলার শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা। রাজাপুর প্রেসক্লাব চত্তর থেকে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে শুরু করে ডাকবাংলো মোড়, বাদুরতলা মোড়, বাইপাস, বলাইবাড়ি, সোহাগ ক্লিনিক, হাসপাতাল মোড়, বাঘরি বাজার হয়ে শেখ রাসেল স্মৃতি সংসদ অফিসের সামনে এ খাবার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এতিম খানা, মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা আয়োজন করা সহ খাবার পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল রহমান ডেজলিং তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST