July 6, 2026, 1:05 am
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টঙ্গীর সংঘর্ষ ছড়ালো ঢাকা মেডিকেলেও, সেনা মোতায়েন

Reporter Name

প্রথম বাংলা – গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে আহতদের অনেককেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতাল প্রাঙ্গণেও সংঘর্ষে জড়িয়েছেন এই দুই পক্ষ।

এ অবস্থায় হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, টঙ্গী থেকে আহতদের ঢাকা মেডিকেল আনা হলে তাদের মধ্যে বেলাল হোসেন (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল্টিতে (ওসেক) লাইফ সাপোর্টে আছেন।

ঢামেক হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে

হতাহতরা কোন পক্ষের, তা নির্ধারণে সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের ভেতরেই কয়েক দফায় সংঘর্ষে জড়ান তাবলিগের এই দুই পক্ষের সমর্থকরা। পরে হাসপাতালে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, টঙ্গী এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে এখন পর্যন্ত আহত ৪০ জন এসেছেন। এদের মধ্যে বেলাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। একজন জরুরি বিভাগের ওসেকে লাইফ সাপোর্টে আছেন।

সংঘর্ষের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ কর্মকর্তা।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST