July 31, 2026, 2:36 pm
শিরোনামঃ
সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টিসিবির চাল বিক্রি বন্ধ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

হঠাৎ করেই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের পণ্যতালিকা থেকে চাল বিক্রি বন্ধ করেছে। টিসিবি বলছে, খাদ্য অধিদপ্তর থেকে চাল সরবরাহ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া হাতে লেখা কার্ড পরিবর্তন করে স্মার্ট কার্ড চালুর কারণে জানুয়ারি মাসে অন্তত ৩৭ লাখ কার্ডধারী টিসিবির কোনো পণ্যই পাবেন না।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘খাদ্য অধিদপ্তর ডিসেম্বর পর্যন্ত চাল সরবরাহ করেছে। জানুয়ারিতে চাল সরবরাহ না পাওয়ায় এ মাসে চাল দেওয়া সম্ভব হচ্ছে না।’

খাদ্য অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘চাল পাওয়া গেলে পুনরায় বিক্রি শুরু হবে।’

২০২৩ সালের জুলাই মাস থেকে টিসিবি প্রতি ফ্যামিলি কার্ডের বিপরীতে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল সরবরাহ করে আসছিল।

এদিকে, বুধবার তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার দীপিকার মোড়ে স্মার্ট কার্ডে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আগে টিসিবির কার্ড নিয়ে অনেক নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছিল, তা স্বীকার করতে হবে। সেই সমস্যা স্বীকার ও সংশোধনের প্রথম উদ্যোগ হিসেবে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু হলো। ফলে কাগজের ব্যবস্থা আজ থেকে বাতিল হলো।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত মোট ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আরও ৩৫ থেকে ৪০ লাখ কার্ড দেওয়া যাবে।’

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সর্বোচ্চ ৬৩ লাখ গ্রাহক চলতি জানুয়ারি মাসে টিসিবি থেকে পণ্য কিনতে পারবেন। বাকি কার্ডধারীর এনআইডি ও অন্যান্য তথ্য যাচাই চলছে। যাচাই শেষে যোগ্য ব্যক্তিদের জন্য নতুন কার্ড ইস্যু করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST