July 6, 2026, 1:06 am
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়া থানা পুলিশ কর্তৃক আইন শৃংখলা রক্ষার্থে মহড়া অনুষ্ঠান

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

অদ্য ইং ০৮/০৮/২৩ তারিখ বিকাল ৩:৪৫- ৫:৪০ ঘটিকা সময় পর্যন্ত টুঙ্গিপাড়া থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ জনাব এস এম কামরুজ্জামান এর নেতৃত্বে টু্ঙ্গিপাড়া পৌরসভার একাংশ, পাটগাতি ইউনিয়ন ও বর্নি ইউনিয়নের একাংশে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষার্থে এক মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত মহড়া অনুষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের ৩ নং গেট থেকে শুরু হয়ে পাটগাতি বাজার_ গওহরডাঙ্গা _শ্রীরাম কান্দি_ দক্ষিণ বাঁসুরিয়া_ বোরহানের দোকান_ সিঙ্গিপাড়া বাজার_ মল্লি কের মাঠ_গিমাডাঙ্গা আজিম বাজার _ গিমাডাঙ্গা নতুন বাজার হয়ে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।এরমাঝে সিঙ্গিপাড়া বাজার, গিমাডাঙ্গা নতুন বাজার ও টুঙ্গিপাড়া বাসষ্ট্যান্ডে টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ জনাব এস এম কামরুজ্জামান স্থানীয় লোকজনের উদ্দেশ্য বলেন, “এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ বদ্ধ পরিকর রয়েছে।

এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলছে ও এই অভিযান চলমান থাকবে। মাদককারবারি ও জুয়াড়ীদের তথ্য দিতে এলাকার লোকজনের সহযোগিতায় কামনা করেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে মর্মে প্রত্যায়ন করেন। এছাড়া এলাকায় বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও ইভটিজারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।” অফিসার ইনচার্জ আরও জানান যে, এ ধরনের মহড়া চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন টু্ঙ্গিপাড়া থানা পুলিশ পরিদর্শক জনাব আহম্মেদ আলী বিশ্বাস, সেকেন্ড অফিসার জনাব মোঃ ওবায়দুর রহমান সহ টু্ঙ্গিপাড়া থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।



Our Like Page
Developed by: BD IT HOST