July 7, 2026, 8:20 am
শিরোনামঃ
ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপায়ায় জাতির পিতার সমাধিতে জাতীয় প্রেসক্লাবের শ্রদ্ধা

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া শোকাবহ আগস্টের চতুর্থ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ ।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত অন্যান্য সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহান নেতা বঙ্গবন্ধু প্রতি সম্মান প্রদর্শন করেন।এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে কলারাতে শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।দোয়া মোনাজাতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারে র সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

এসময় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর সম্পাদক সাইফুল আলম,কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা,যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আশরাফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন,শাহনাজ সিদ্দিকী সোমা,কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।পরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।



Our Like Page
Developed by: BD IT HOST