August 31, 2026, 10:21 am
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জুয়েল মিয়া (২৮) ও মোঃ কারিম (২২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত পৌনে তিন ঘটিকায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানা এলাকায় রাত্রিকা লীন ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, আরামবাগ এলাকায় কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে তিন ঘটিকায় থানার টহল দল ও আল হেলাল পুলিশ বক্স এর পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে জুয়েল ও কারিমকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা ১০/১৫ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ও পলাতক আসামিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST