July 23, 2026, 10:00 am
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবির অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বছরের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (মতিঝিল) বিভাগ। গ্রেফতারকৃতের নাম- সাবিনা বেগম ওরফে সাবিকুর নাহার (৩৮)।

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক ৫.২০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন থানাধীন ভিআইপি রোডস্থ হকস্ বে-কার সেন্টার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকালে তার হেফাজত থেকে তিন হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। এসময় তার কাছ থেকে একটি কাঁধের ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাবিনা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে দুই বছরের সাজাপ্রাপ্ত একটি জিআর ওয়ারেন্টও ছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST