July 21, 2026, 5:09 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

Reporter Name

বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রাম:

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত রবিবার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ডুলাহাজারা বাজার জামে মসজিদে যাওয়ার পথে অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরী ও তাঁর ভাগিনা কাসিবুল হক চৌধুরী অতর্কিত হামলার শিকার হন।

 

ভুক্তভোগীর অভিযোগ, জিয়াবুল হক ও তার সঙ্গে থাকা ৫–৬ জন ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এ সময় অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীকে মারধর করা হয় এবং তাঁর কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলায় তাঁর ভাগিনা কাসিবুল হক চৌধুরীও আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। হামলায় অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, এখনও কোনো আইনি মামলা দায়ের করা হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সোমবার সন্ধ্যায় একটি সালিস বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। তবে ওই বৈঠকে সন্তোষজনক সমাধান না হলে তিনি পরদিন চকরিয়া আদালতে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী ও সচেতন নাগরিকরা একজন প্রবীণ শিক্ষাবিদের ওপর হামলার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।



Our Like Page
Developed by: BD IT HOST