September 3, 2026, 7:56 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকার মগবাজারে শেষরাতে সেহরি বিতরণ

Reporter Name

নূর মোহাম্মদঃ পবিত্র রমজান মাসে প্রতিরাতে সেহরির সময় ৪-৫শ মানুষের মাঝে সেহেরি বিতরণ করে আসছেন ঢাকার মগবাজারে বনফুল এন্ড কোং এর এজেন্ট মোঃ সেলিম।

সাথে আছেন রমনা ও হাতির ঝিল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কমিশনার মোঃ মোখলেসুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কমিশনার হাজী মুক্তার হোসেন, ৩৬ নং ওয়ার্ড কমিশনার তৈয়বুর রহমান খোকন।২৫ রমজান সোমবার রাত ৩ টায় সেলিমের বনফুল এন্ড কোং এর দোকানের সামনে রোজাদারদের দীর্ঘ লাইনে দাড়িয়ে ভাত ও মুরগীর মাংসের তরকারি সংগ্রহ করতে দেখা গেছে।

এসময় সেলিমের কলেজ পড়ুয়া ছেলে সিয়ামকে পরম মমতায় রোজাদারদের ভাত ও তরকারি বেড়ে দিতে দেখা গেছে।জানতে চাইলে সেলিম মিয়া জানান, মহান আল্লাহ তায়া’লার সন্তুষ্টি লাভের জন্য আমাদের এই আয়োজন। অসহায় মানুষের সেরা করতে পেরে আমরা খুশি।নিন্ম আয়ের অনেক মানুষকে তৃপ্তি সহকারে সেহেরি খেয়ে শোকরিয়া আদায় করতে দেখা গেছে।

জানতে চাইলে অনেকে জানান, আমরা সারারাত কাজ করি, এখানে এসে ফ্রি ভাত ও তরকারি খেতে পারছি, অনেক ভালো লাগছে।আবার অনেকেই জানান দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারনে বাসায় ঠিক মত রান্না করা হয়না, এখানে রমজান মাস জুড়েই রোজাদারদের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে, আমরা উপকৃত হয়েছি।এমন মানবিক কাজের আয়োজন করে প্রশংসায় ভাসছেন আয়োজকেরা।



Our Like Page
Developed by: BD IT HOST