নিজস্ব প্রতিবেদক:
অদ্য ১৮ আগস্ট ২০২৬, রোজ মঙ্গলবার, ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মি ঞা মহোদয়ের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা-এর সম্মেলন কক্ষে “অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও অনলাইন জিআরএস সফটওয়্যার সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা” অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয়ে আয়োজিত এই কর্মশালায় মাঠপর্যায়ের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
দিনের শুরুতে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা। সভাপতির বক্তব্যে তিনি জিআরএস (GRS) সিস্টেমে প্রাপ্ত প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্ব ও সংবেদনশীলতার সাথে বিবেচনা করার ওপর বিশেষ জোর দেন।
এছাড়া,নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি অভিযোগের সন্তোষ জনক ও কার্যকর নিষ্পত্তি নিশ্চিত করতে তিনি উপস্থিত সকল কর্মকর্তার প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় সুশাসন নিশ্চিতকরণ ও প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ সেশন পরিচালিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সুশাসন ও অভিযোগ ব্যবস্থাপনা অধিশাখার সম্মানিত যুগ্মসচিব মিজ্ শাহানারা বেগম ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা-২০১৫( পরিমার্জিত-২০১৮ )-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অনলাইন জিআরএস সফটওয়্যার ব্যবহারের সুনির্দিষ্ট পদ্ধতি ও কারিগরি দিকগুলোর ওপর একটি অত্যন্ত প্রাণবন্ত ও তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অত্র কার্যালয়ের সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজ স্ব) জনাব মোঃ আজমল হোসেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ আজমুল হক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) মিজ্ সালমা খাতুন কর্মশালার বিভিন্ন পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন।
নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মশালায় ঢাকা বিভাগের প্রশাসনিককাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশ নেন। এদের মধ্যে উল্লে খযোগ্য হলেন—ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে আগত অ তিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ (এডিসি),ঢাকার বিভিন্ন উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও),ঢাকা মেট্রো সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গণ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
এই কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইন জিআরএস সফটওয়্যারের কার্যকারিতা সম্পর্কে আরও বেশি দক্ষ হয়ে ওঠেন, যা ভবিষ্যতে ঢাকা বিভাগের জনসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এক অনন্য মাইলফলক হিসেবে কাজ করবে।