July 4, 2026, 10:26 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা মহানগরীতে ছিনতাই প্রতিরোধে ডিএমপির টাস্কফোর্স গঠন

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মহানগরীর সাম্প্রতিক অপরাধ কার্য ক্রম পর্যালোচনায় দেখা যায় যে, বিভিন্ন থানা এলাকার ছিনতাই সংক্রান্ত অপরাধ সংঘটিত হচ্ছে। ছিনতাইয়ে জড়িতদের আদালতে সোপর্দ করার পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়িত হয় তারা। ঢাকা মহানগরীকে ছিনতাইমুক্ত করে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণ এবং অপরাধ ভীতি দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক টি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ৭ অক্টোবর ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হয়।

ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণ করে সম্মানিত নগরবাসীদের নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। ছিনতাইকারীরা কখন, কোথায়, কোন প্রক্রিয়ায় ছিনতাই করে সে সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রতিরোধ ও ছিনতাই সংঘটিত হলে ছিনতাইকারীকে আইনের আওতায় আনা এই টাস্কফোর্সের উদ্দেশ্য।

ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) শচীন চাকমাকে সভাপতি করে ১৯ সদস্যবিশি ষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের অন্য সদ স্যরা হলেন ডিএমপি হেডকোয়ার্টার্সের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-১) একজন,ডিএমপির আট টি অপরাধ বিভাগের আটজন অতিরিক্ত উপ-পুলিশ ক মিশনার, গোয়েন্দা পুলিশের আটজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা র/সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) একজন।

উল্লেখ্য, ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. যোগদান করেন হাবিবুর রহমান,বিপিএম (বার),পিপিএম (বার)এরপরসোমবার (২ অক্টোবর ২০২৩ খ্রি.) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলে শন্স বিভাগে ‘কমিশনার’স মিট দ্য প্রেস’প্রোগ্রামে সাং বাদিকদের সাথে মতবিনিময়কালে ঢাকা মহানগরীতে ছিনতাই প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST