August 24, 2026, 3:45 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

Reporter Name

চাঁদপুর জেলা প্রতিনিধি:

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাজী আসাদ উল্যাহ (৫৫) নামে এক মহিলা মাদ্রাসার অক্ষধ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে তাকে পৌরসভার কাজী বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ হালিম। গ্রেপ্তারকৃত কাজী আসাদ কচুয়া হজরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। তিনি পৌরসভার হাট কচুয়া গ্রামের কাজী বাড়ির মৃত কাজী আবদুল ওয়াদুদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী। সে ওই মাদ্রাসার হোস্টেলে থেকে আবাসিক ছাত্রী হিসেবে লেখাপড়া করে আসছিল।

গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় শিশুটি খাবার পানি আনার জন্যে প্রতিষ্ঠানের নিচতলায় গেলে ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাজী মো. আসাদ উল্যাহ তার কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার সহপাঠী ও পরিবারকে ধর্ষণের বিষয়ে খুলে বললে শিশুটির মা তাকে প্রাথমিক চিকিৎসার জন্যে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে কর্মরত চিকিৎসক তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে রোববার শিশুটির মা কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০)-এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন।

খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, ২০ বছরের দণ্ড স্বামীর।বিচারের আকুতি নিয়ে মারা গেল সেই মাদরাসাছাত্রী
এ ব্যাপারে কচুয়া থানা পুলিশের ওসি এম. এ হালিম বলেন, ধর্ষিতার মা কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।

সেই শিশু ধর্ষণের অভিযোগে রোববার কাজী আসাদকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST