September 3, 2026, 7:46 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৩০

Reporter Name

প্রথম বাংলা : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১. মো. জনি (২৭) ২. মো. লিটন (১৮) ৩. মো. শরীফ মোল্লা (৪০) ৪. মো. জামাল (৫০) ৫. মো. মনির ৬. মো. সোহাগ মিয়া (৩২) ৭. মো. নাজমুল (১৯) ৮. মো. সাকিব (২০) ৯. মো. রায়মন (২৬) ১০. মো. আব্দুর রহমান (১৯) ১১. মো. সোহেল হোসেন (২১) ১২. মো. তুহিন (১৮) ১৩. মো. মেহেদি হাসান (২১) ১৪. মো. আরিফ গাজী (২৩) ১৫. মো. আকাশ (২২) ১৬. মো. খায়রুল ১৭. মো. রুবেল ১৮. মো. মুহিন (১৫) ১৯. মো. মিঠু (২৩) ২০. মো. নাইম ইসলাম (১৯) ২১. মো. নাজমুল হোসেন (১৭) ২২. মো. জনি ইসলাম (১৮) ২৩. মো. সুমন (২০) ২৪. মো. মামুন হাসান (২০) ২৫. মো. রিপন (৩৪) ২৬. মো. সুজন (২৬) ২৭. মো. ফারুক (৫০) ২৮. সুবেল মিয়া (২৪) ২৯. শুভ কুমার দাশ (২১) ও ৩০. সোহান গাজী (১৯) ।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫ খ্রি.) বিশেষ অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জ-এর তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST