September 2, 2026, 5:26 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নিজামুদ্দিন (৪২) থানায় অভিযোগ দায়ের করেছেন এবং উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,মোঃ নিজামুদ্দিন বিআইডব্লিউটি এ-এর অধীনে গাছ লাগানোর ঠিকাদারী কাজে নিয়োজিত। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক অপহরণ করে।

অভিযোগে আরও বলা হয়, অপহরণের পর তাকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের অফিসে, ( হাসনাবাদ মাজার সংলগ্ন নিয়ে গিয়ে সেখানের ২য় তলায় টর্চার সেল রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও অমানবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাকে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর দাবি, সন্ত্রাসীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি তার কাছ থেকে জোরপূর্বক সাদা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগকারী দাবি করেছেন, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ নিজামুদ্দিন বলেন, “আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”গ

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST