February 4, 2026, 12:58 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ  ঘুষ লেনদেনকে কেন্দ্র করে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে সংঘর্ষ খাদ্য পরিদর্শকের ব্যক্তিগত হিসাবে কোটি টাকার লেনদেন, দুর্নীতির মামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দিঘার কান্দা নামে ফেইক আইডি থেকে বিএনপির নেতাকর্মীদের নামে অপপ্রচার

Reporter Name

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর ২৫ নং ওয়ার্ডের দিঘার কান্দা নামে ফেইক ফেসবুক আইডি থেকে দিঘার কান্দা এলাকার প্রবীণ বিএনপি নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচার করছে।

জানা যায় ২৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ইব্রাহিম মাস্টার, মপই এর সাবেক জিএস ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ১নং সদস্য মনোয়ার হোসেন বিপ্লব,

কোতোয়ালি থানা কৃষকদলের সদস্য সচিব তৈয়বুর রহমান তোতা, ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য গিয়াসউদ্দিন, মহানগর ছাত্রদলের পুর্ব থানার আহবায়ক ও মহানগর শাখার সহ সভাপতি রিপন মিয়া, কোতোয়ালি থানার ছাত্রদলের সাবেক আহবায়ক সোলায়মান রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে।

উল্লেখিত নেতৃবৃন্দ বিএনপির যখন বিরোধী দলে ছিলেন তখন তারা মিছিল মিটিং করেছে ঝুঁকি নিয়ে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণ রয়েছে।

এ ব্যাপারে ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য গিয়াসউদ্দিন বলেন যারা ফেইক আইডি থেকে মিথ্যা অপপ্রচার করছে তারা দুস্কর্তকারী, সমাজের কীট, বিশৃঙ্খলা সৃষ্টিকারী।ফেইক আইডির ব্যাপারে ভুক্তভোগীর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST