July 5, 2026, 1:29 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক কাল

Reporter Name

প্রথম বাংলা – জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন, সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। নরেন্দ্র মোদির সরকারি বাসভবনেই ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে তিস্তাসহ গুরত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে চায় ঢাকা এছাড়া জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি সহ গুরুত্বপূর্ণ সব ইস্যুতে আলোচনা হবে। দুই দেশের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব বিষয় আসতে পারে দুই নেতার আলোচনায়।

জি২০-এর সদস্য না হয়েও বাংলাদেশ ওই জোটের সম্মে লনে যাচ্ছে ভারতের আমন্ত্রণে। নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকটি হবে জি২০ শীর্ষ সম্মেলনের আগে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন ৯-১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতেও আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ভারত নিরাপত্তা খাতে বাংলাদে শের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছে বাংলাদেশ তার ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেয়নি।

নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রে র প্রেসিডেন্ট জো বাইডেনসহ ২৫টিরও বেশি দেশের রাষ্ট্র প্রধান বা সরকারপ্রধান পর্যায়ের প্রতিনিধিরা। তাঁদের সাম নে ‘গ্লোবাল সাউথের’ পক্ষে বক্তব্য দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তিন দিনের নয়াদিল্লি সফর শেষে রোববার ঢাকায় ফিরবেন।



Our Like Page
Developed by: BD IT HOST