October 20, 2026, 11:00 am
শিরোনামঃ
গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

Reporter Name

সেলিম মিয়া:অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের অপর দুই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং এনবিআরের সাবেক কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।সোমবার (১৭ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

‎
‎দুদক আইন অনুযায়ী গঠিত সার্চ কমিটি ছয়টি বৈঠকের মাধ্যমে বিভিন্ন প্রার্থীর জীবনবৃত্তান্ত ও যোগ্যতা যাচাই-বাছাই করে এই ৩ জনের নাম সরকারের কাছে সুপারিশ করে। পরবর্তীতে রাষ্ট্রপতি সেই সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়।
‎
‎নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি চলতি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এরআগে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ছিলেন এবং ড. জাহাঙ্গীর আলম খান সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‎
‎প্রসঙ্গত, গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ও অন্য দুই কমিশনার পদত্যাগ করার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। নতুন এ নিয়োগের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ মাস পর পূর্ণাঙ্গ রূপ পেল দুর্নীতি দমন কমিশন।
ছবি : সংগৃহিত



Our Like Page
Developed by: BD IT HOST