July 5, 2026, 11:15 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।এ উৎ সবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।আইজিপি রোববার (২২ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজাম ণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন,শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিসর্জনের মধ্য দি য়ে নিরাপদে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকা শ করেন।কোন দুষ্কৃতিকারী যেন কোন সুযোগে বিশেষ করে শেষ রাতে কোন অঘটন ঘটাতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানিয়েছেন আইজি পি।পরে তিনি স্বামীবাগ রোডস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST