August 7, 2026, 3:56 pm
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুর্নীতির বরপুত্র রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্রপ্রকৌশলী এক অর্থ বছরের লোপাট এপিপির ৩৬ কোটি টাকা

Reporter Name

গোলাম ছরওয়ার, বিশেষ প্রতিনিধিঃ

রেলওয়ে পূর্বাঞ্চলের সিএমই দপ্তরে এক অর্থ বছরে এ পিপির ৩৬ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে দপ্তরের প্রধান প্রকৌশলী (যন্ত্র) তাপস কুমার দাশ ও রেলওযে পূর্বাঞ্চলের সদ্য অবসরে যাওয়া মহাব্যবস্থা পক (জিএম) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এই অভিযো গ তুলেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। ঠিকাদাররা অভিযোগ করেন, গত ২০২২-২৩ অর্থবছরে এপিপির আওতায় ৫০ কোটি টাকা বরাদ্দ পায় রেলওয়ে পূর্বাঞ্চলের যন্ত্র প্রকৌশল দপ্তর। বরাদ্দের ১৪ কোটি টাকার যন্ত্রাংশ রেলওয়ে সরঞ্জাম ক্রয় দপ্তরের মাধ্যমে ক্রয় করা হলেও বাকি ৩৬ কেটি টাকার কেনাকাটার কোন হদিস নেই।

সূত্র মতে, এই ৩৬ কোটি টাকার কেনাকাটায় রয়েছে শুভঙ্করের ফাঁকি। বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠনের নামে এসব কেনাকাটার অস্তিত্ব শুধুমাত্র হিসাব দপ্তরের কাগজে-কলমেই রয়েছে, বাস্তবে নেই। যা কাজীর গরু হিসাবে আছে গোয়ালে নেই এর মতো। যার সত্যতা মিলেছে রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব দপ্তরের তথ্যেও। দপ্তরের এক কর্মকর্তা বলেন, সিএমই দপ্তরের এপিপির ৩৬ কোটি টাকার বিল হিসাব শাখা থেকে তোলা হয়েছে। তবে এ বিষয়ে বিশদ বিবরণী দেওয়া সম্ভব নয়। এটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার।

খরচ (ঘুষ) দিলে চেষ্টা করে দেখতে পারি এ জন্যতিনি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।দপ্তরের আরেক কর্ম কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,এ ধরণের অনি য়ম সাধারণত একজনের পক্ষে সম্ভব হয় না। এই অনি য়ম ঠিকাদার,এপিপি বাস্তবায়ন কমিটি ও সর্বোপরি সং শ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তারা জড়িত রয়েছেন।সূত্রের দাবি, রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম জাহাঙ্গীর আলম ও প্রধান যন্ত্র প্রকৌশলী তাপস কুমার দাস অত্যন্ত কুট কৌশলে কাগজে-কলমে হিসাব দেখিয়ে এপিপির আ ওতায় বরাদ্দকৃত এই ৩৬ কোটি টাকা লোপাট করেছে ন। শুধূ এই ৩৬ কোটি টাকা নয়,রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলীর বিরুদ্ধে আরও নানা অনিয়মের অভিযোহ তুলেছেন ঠিকাদাররা।

ঠিকাদারদের অভিযোগ, প্রধান যন্ত্র প্রকৌশলী তাপস কুমার দাস কেনাকাটার যে কোন ফাইল মোটা অংকের কমিশন ছাড়া ছাড়ে না। ফাইলের প্রকারভেদে ৫ থেকে ১০ পারসেন কমিশন আদায় করেই ফাইলে স্বাক্ষর করেন তিনি।অন্যথায় ফাইল আটকে রেখে সময়ক্ষেপ ণ করে হযরানি করেন। তার অধীনে চট্টগ্রামের পাহাড় তলীতে রেলওয়ে ক্যারেজে উন্নতমানের যন্ত্রাংশ তৈরি ও মেরামতের কারখানা থাকলেও অত্যন্ত কুটকৌশলে তিনি তা না করে সব যন্ত্রাংশ খোলা মার্কেট থেকে ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা নয়ছয় করেন।আর এসব অনিয়ম ও দূর্নীতির বিষয় গোপন রাখতে নিরাপ ত্তার অজুহাতে কোন সাংবাদিককে ক্যারেজে প্রবেশ করতে দেন না। অথচ ঠিকাদার-সাপ্লাইয়ারের পরিচয়ে ক্যারেজে প্রতিদিন হাজার হাজার মানুষ নির্বিঘ্নে প্রবেশ করে। শুধু তাই নয়,

সাংবাদিকদের এড়িয়ে চলতে তিনি ঠিকমতো অফিসও করেন না। প্রায় সময় তিনি অবস্থান করেন ঢাকায়। সপ্তাহে দুই-একদিন অফিস করলেও বসেন বিকেলে এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে প্রধান যন্ত্র প্রকৌশলী তাপস কুমার দাস বলেন, ঠিকাদারদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমি কোন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত নই।

কাজ দিয়ে আমি সন্তুষ্ট করতে পারিনি বলেই ঠিকাদার রা এমন অভিযোগ করছে। এপিপির ৩৬ কোটি টাকার অনিয়মের বিষয়ে কানতে চাইলে তিনি বলেন,এবিষয়ে আমার কিছুই জানা নেই। কারণ এপিপি আমি করি না ক্যারেজের ভেতরে প্রকৌশলী যারা বসেন তারাই এপি পি করেন। আপনি তাদের সাথে কথা বলেন।

কিন্তু ক্যারেজে গেলে সেখানে দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের প্রবেশ নিষি দ্ধ বলে জানিয়ে দেন। এ বিষয়ে জানতে সদ্য অবসরে যাওয়া রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST