April 27, 2026, 2:46 am
শিরোনামঃ
৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬

Reporter Name

প্রথম বাংলা : পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন মামলায় ১ হাজার ৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে ১ হাজার ২৯ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত এবং ৫২৭জন অন্যান্য মামলার আসামি। শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর গণমাধ্যম কে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৯ জন ও অন্যান্য ঘটনায় ৫২৭জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ রাইফেল কার্তুজ ৫টি, ছুরি একটি, লোহার হাতুড়ি একটি, দেশীয় অস্ত্র দুটি, মোবাইল সেট চারটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান দুটি,

১২ বোর কার্তুজ একটি, দা ৩টি, লোহার তৈরি ছোরা দুটি, থ্রি নট থ্রি রাইফেলের গুলি তিনটি, থ্রি নট থ্রি রাইফেলের গুলির এমটি কার্টিজ (খোসা) একটি, বার্মিজ চাকু একটি, শর্টগানের তাজা গুলি ৯টি, গুলির খোসা ৪টি উদ্ধার করা হয়েছে। সারা দেশে বিশেষ এ অভিযান চলমান থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST