August 31, 2026, 11:21 am
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জুম্মন কাজী (২৪), ২। মোঃ হাসনাইন (২৮), ৩। মোঃ মিজানুর রহমান গাজী (২৪) ও ৪। মোঃ হোসেন (২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

সোমবার (০২ ডিসেম্বর) রাত ৮:২৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানার ১০নং সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, উত্তরা ১০নং সেক্টরের মুনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশে অবস্থান করার সময় উক্ত চারজনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানার রাত্রীকালীন টহল টিম। এ সময় তাদের সহযোগী ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা চাপাতি, ছুরি ও লোহার শিকল নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করতো এবং সুযোগ পেলেই পথচারী ও বিভিন্ন গাড়ি আটকিয়ে ডাকাতি করতো।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ জুম্মন কাজীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও শেরেবাংলা নগর থানায় দুটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST