দেশে সকল জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী
Reporter Name
Update Time :
Monday, August 31, 2026
/
21 Time View
/
Share
সেলিম মিয়া : খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের সকল জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে। কোনো অসুবিধা নেই। সাধারণ জনগণের কাছে যে চাল-গম আছে সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারবো।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় অবস্থিত খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
দেশের দুর্যোগ মোকাবিলা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। যাতে দেশে যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারি, ঠিক সেভাবেই মজুতের ব্যবস্থা করা হচ্ছে।
খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি তো বেশি দিন হয়নি দায়িত্ব নিয়েছি। মাত্র কয়েকদিন হয়েছে। অতএব আমাকে দেখতে হবে, অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কি হচ্ছে? তারপর এই সম্পর্কে মতামত দিতে পারবো।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।