November 7, 2026, 4:09 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দোকান ভাড়া দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর খিলক্ষেত থানার এলাকায় দোকান ভাড়া দেওয়ার নামে এক বাড়িওয়ালার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী মো: নাজির মোল্লা বলেন- গত ১ নভেম্বর ২০২২ ইং তাইজুল ইসলাম পিতা মৃত – গিয়াস উদ্দিন ঠিকানা – ক- ৭১,খিলক্ষেত খাপাড়া,খিলক্ষেত ঢাকা- ১২২৯,তার কাছ থেকে দোকান ভাড়া নেওয়ার জন্য তিনশত টাকার স্ট্যাম্পে চুক্তি হয়।

স্ট্যাম্প নং খঠ ৭১8১৭৫৬, খঠ ৭১8১৭৫৭,খট ৭8৭ ৮8৯৬ এই তিনটি স্টাম্পের মাধ্যমে চু্ক্তি হয়। চুক্তি অনুযায়ী জামানত বাবদ ২ লক্ষ টাকা দোকান মালিক তাইজুল ইসলাম কে প্রদান করা হয় যা চুক্তির মেয়াদ শেষে ফেরত দেওয়ার কথা রয়েছেতবে টাকা নেওয়ার পরে দোকান মালিক আর আমাকে দোকান দেননি টাকাও ফেরত দেননি।

উক্ত স্টাাম্পে স্বাক্ষী হিসেবে ৩ জনের নাম রয়েছে এর মধ্যে আমির হোসেন নামে একজন স্বাক্ষী আমির হোসেন বলেন আমার সামনে গত ১ নভেম্বর ২০২২ইং দুই লক্ষ টাকা দোকান মালিক তাইজুল ইসলামকে বুঝিয়ে দেন মো: নাজির মোল্লা কিন্তু দোকান মালিক আর নাজির মোল্লা কে দোকান বুঝিয়ে দেননি এবং টাকাও ফেরত দেননি।

আল্লাহর দান বিরানি নামে দোকানটি চালানোর কথা ছিল।বাাপারে জানতে দোকান মালিক তাইজুল ইসলাম কে তার মুঠো ফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST