July 29, 2026, 6:29 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দ্বিতল ভবন স্কুল শিক্ষার্থী মাত্র ১০ জন বসে বসে বেতন ভোগ করছে শিক্ষক

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা সিনিয়র রিপোর্টার।

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ দিন থেকে বন্ধু থাকলেও বিল ভাতা নিয়মিত উত্তলন করে আসছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান।সরেজমিনে গিয়ে দেখা গেছে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মাসের পর মাস বন্ধ থাকে।প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ বরাবরই অনুপস্থিত থাকেন।

প্রতিষ্ঠান কোটি টাকার নতুন ভবন থাকলেও নেই কোনো শিক্ষার্থী।সেখানে পড়াশোনা না হওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের অন্যত্রে ভর্তি করে দেয়।এর ফলে সেই এলাকায় পড়াশোনা থেকে কোমলমতি শিক্ষার্থীরা ঝরে পরছে।প্রতিষ্ঠানের শিক্ষকগণ দায়িত্ব পালন না করে প্রতিবছর সরকারি লক্ষ লক্ষ টাকা বেতন হিসবে উত্তলন করছে।

অন্যদিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে না এসে স্থানীয় শেফালী নামক এক মহিলাকে প্রতি মাসে চার হাজার টাকা বেতন দিয়ে মাঝে মধ্যে ক্লাসরুম ও অফিসকক্ষ খুলে রাখে।এদিকে বিদ্যালয়ে কেউ না আসায় ভবনের চার পাশে মৌচাক দিয়েছে এবং ভবনের ভিতর ময়লার স্তর জমে গেছে।বিদ্যালয়ের রেজিস্ট্রার অনুযায়ী ১৮৩ জন শিক্ষার্থী ভর্তি দেখানো হলেও উপস্থিত পাওয়া গেছে মাত্র ১০ জন।



Our Like Page
Developed by: BD IT HOST