September 12, 2026, 4:46 pm
শিরোনামঃ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার রাখার দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে সরকার সিটি হাউজিং বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ, কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে বাঁশগ্রাম ইউপি পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার ইট বিক্রির অভিযোগ

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষ দের চেয়ারম্যান রফিকুল ফকিরের বিরুদ্ধে রাস্তার সরকারি ইট বিক্রির অভিযোগ উঠেছে। যানাগেছে, ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের একটি রাস্তা নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। রাস্তাটি আগে থেকেই ইট দ্বারা নির্মিত ছিল।রাস্তার বেহাল অবস্থা হওয়ায় সংস্কারের জন্য সম্প্রতি টেন্ডার হয়েছে। টেন্টারের বিষয়টি নিশ্চিত হয়ে সুচতুর ইউপি চেয়ারম্যান রাস্তা র সকল ইট তুলে বিক্রি করছেন। আর এই বিক্রির কাজে সার্বিক ভাবে সহায়তা করছে স্থানীয় ইউপি সদস্য ইমান। মানসম্মত ইট গুলো গ্রামের বাসিন্দারা কিনে নিচ্ছেন। সেই সাথে ইটের ভাঙ্গা অংশ বিক্রি করছেন পার্শবর্তী বাজারের স্যানেটারী ব্যবসায়ী সবুজের নিকট। সরেজমিনে গিয়ে দেখা যায় সবুজ তার দোকানে রাস্তার ইট স্তুপ করে রেখে দিয়েছেন।

ইউপি সদস্য ও চেয়ারম্যান এলাকায় প্রভাব বিস্তার করে নিয়মনীতির কোন তোয়াক্কা না করে রাস্তার ইট বিক্রি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইউনিয় নের সবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, রাস্তার সরকারি ইট উত্তোলন করে বিক্রি করা এটা সঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।ইট ক্রয়কারী স্যানেটারী ব্যাবসায়ী সবুজ বলেন,আমি ইট কিনেছি চেয়ারম্যা নের নিকট হতে। আপনারা যা কিছু জানার চেয়ার ম্যানের নিকট জানেন

এ বিষয়ে ইউপি সদস্য ইমান বলেন,আমরা মাত্র ৬ হাজার ইট বিক্রি করেছি৷ আর সব চেয়ারম্যান জানেন।বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ফকির বলেন,কিছু ইট বিক্রি করা হয়েছে। ইট বিক্রি করে রাস্তার শ্রমিকদের টাক দেওয়া হবে। বাকি ইট গুলো এলাকায় রাস্তা সংস্কার করা হবে। এ সব বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অবগত আছেন। নিউজ করলে আমার কিছু হবে না।

নড়াইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ইট বিক্রি করছে চেয়ারম্যান এটা আমার জানা নেই। যদি সরকারি ইট উত্তোলন করে বিক্রি করা হয় তা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST