September 10, 2026, 8:24 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নদীর পাড়োত খুব ঠান্ডা, অক্সিজেন কোম্পানির কম্বলটা প্যায়য়া আইতোত নিন্দ ভাল হইবে :

Reporter Name

জুয়েল রানা -কুড়িগ্রাম প্রতিনিধি।

অক্সিজেন কোম্পানির কম্বলটা প্যায়য়া (পেয়ে) খুব ভাল (ভালো) হইল। দুইটা খেতা (কাঁথা) গাত (গায়ে) দিয়া আইতোত (রাতে) থাকি ঠান্ডায় যায় না।নদীর পাড়োত (পাড়ে) খুব ঠান্ডা। এতো ঠান্ডা যাবাইছে (যাচ্ছে) কাইয়ো (কেউ) একটা কম্বলও দেই নাই।

স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের শীত বস্ত্র পেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন, কুড়িগ্রাম সদর উপ জেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর গ্রামের বৃদ্ধ লিয়াকত আলী (৭০)।তিনি বলেন,ঠান্ডাত ভাল মত নিন্দ (ঘুম) হয় না। নামাজ পড়তেও খুব কষ্ট হয়। যাই (যে) আজ কম্বলটা দেইল (দিছে) আল্লাহ তার ভাল (ভালো) করুক। নামাজ পড়ি তার জন্য দোয়া করমো (করবো)।

ওই এলাকার খাইরুন বেওয়া নামের এক নারী বলে ন,হামরা (আমরা) গরীব মানুষ একটা কম্বল কেন মো (কিনবো) তাহে (তা) পাই না।হামার (আমার) এডাই (এখানে) কারও কম্বল নাই খেতা (কাঁথা) গাত (গায়ে) দিয়া থাকি।আজ কম্বলটা প্যায়য়া ( পেয়ে) খুব ভাল হইছে। আজ আরামে নিন্দ (ঘুম) পারবার (পারতে) পামো (পারবো)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে স্পেক্ট্রা ইন্টারন্যাশ নাল লিমিটেডের উদ্যোগে সদরের যাত্রাপুর ও পাঁচ গাছী ইউনিয়নে ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষে র মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিপুটি জেনারেল ম্যানেজার মামুন -উর- রশীদ,রংপুর ডিপু ইনর্চাজ ইমাম হোসেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর ও ইউপি সদস্য মেম্বার রহিম উদ্দীন হায়দার রিপন প্রমুখ।

চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর বলেন, সদর উপজেলার মধ্যে সবচেয়ে শীতে কষ্টে পরে আমার ইউনিয়নের মানুষ। কেন না ইউনিয়নটির বেশির ভাগ মানুষ নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন। এখানে ঠান্ডাও অনেক। এসব মানুষের কথা চিন্তা করে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড এখানে শীত বস্ত্র বিতরণ করলো। সরকারের পাশাপাশি এসব কোম্পানি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে শীতার্ত মানুষের আর কষ্ট হবে না।

স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিপুটি জেনা রেল ম্যানেজার মামুন -উর-রশীদ বলেন, প্রতিবছর শীতে এখানকার মানুষ অনেক কষ্টে পড়ে। তাদের কথা চিন্তা করে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর খালিদ হোসেন খাঁন ৫ শতাধিক কম্বল শীতার্ত মানুষের জন্য দিয়েছেন। তা আজ বিতরণ করা হলো।



Our Like Page
Developed by: BD IT HOST