August 30, 2026, 8:25 pm
শিরোনামঃ
দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি দেশে সকল জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি নবনিযুক্ত বাসসের এমডিকে সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নবনিযুক্ত বাসসের এমডিকে সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

Reporter Name

প্রথম বাংলা : বাংলাদেশ সংবাদ সংস্থার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব কাদের গনি চৌধুরী অফিসে এসে পৌঁছালে সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা জনাব সৈয়দ আব্দুল আহমদ উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় বাসস কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাসসের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা, বাসস এমপ্লয়িজ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাসস ইউনিট এবং ডিইউজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে বাসসের সিটি এডিটর মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, ডিইউজের বাসস ইউনিট চিফ ও ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম এবং ডেপুটি ইউনিট চিফ জিএম রাজিব হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাসসের সিনিয়র সাংবাদিক গোলাম আহাদ, মোহাম্মদ রহিম উদ্দিন, মো. আব্দুল বাতেন মাতুব্বর, হারুন আল নাসিফ, আয়েশা পারভীন (জুনান নাশিত), প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মো. মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মো. আকতারুজ্জামান, সিটি এডিটর (ইংরেজি) মো. মোর্শেদুর রহমান, বাসস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কামারুল হকসহ বাসস পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST