June 29, 2026, 1:37 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাশকতার বিরুদ্ধে কেন্দুয়ায় বিভিন্ন এলাকায় শোডাউন

Reporter Name

লাভলী আক্তার
নেত্রকোণা:জেলা প্রতিনিধি ঃ

সারাদেশে বিএনপি ও জামাত হরতাল-অবরোধের নামে অরাজকতা, মানুষ হত্যা, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা, সাধারণ মানুষের পথরোধ এবং দেশের উন্নয়ন ব্যাহত করছে এরই প্রতিবাদে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করা হয়।
সোমবার দুপুর ১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ – কমিটির সাবেক সহ সম্পাদক, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল মতিনের উদ্যোগে পৌরসভাধীন কমলপুর আয়েশালয়ের তাঁর নিজ বাসভবন হতে পৌর এলাকা , রামপুর , বৈখুরহাটি,গড়াডোবা,রোয়াইল বাড়ি ,পাইকুড়া,চিরাং হয়ে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল যোগে বিএনপির নৈরাজ্যের প্রতিরোধে শোডাউন দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন কবির চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভূঞা (জামান), নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকসহ কেন্দুয়া – আটপাড়া উপজেলার বিভিন্ন নেতাকর্মীও সমর্থকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST