May 2, 2026, 8:13 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে এর ফল ভালো হবে না – আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে এর ফল ভালো হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক নাশকতাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনে নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী ইতোমধ্যে প্রস্তুত। পুলিশের প্রত্যেক সদস্যকে তাদের দায়িত্ব সম্পর্কে ব্রিফ করেছি। আমরা সবার সহযোগিতায় প্রস্তুতিপর্ব সম্পন্ন করেছি। আমরা সারা দেশের ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে কাজ করে যাবো।’

দেশের নাগরিকদের আশ্বস্ত করে আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং প্রশাসন সবাই মিলে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে কেউ যদি কোনও সুযোগ নেয়, তাহলে কঠোরভাবে তাদের দমন করে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন, ইসি ও রিটার্নিং কর্মকর্তার অফিসসহ আমাদের সবার মাঝে একটি সুষ্ঠু সমন্বয় রয়েছে। যেকোনও প্রয়োজনে নিকটস্থ থানায় বা পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের টিম সহায়তার জন্য আপনাদের পাশে দ্রুততম সময়ে পৌঁছে যাবে।’

গত নির্বাচনগুলোতে ভার্চুয়ালি গুজব ছড়ানো হয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে গুজব ঠেকাতে পুলিশের ভূমিকা কী থাকবে— এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি।’

ভোটের দিন বিএনপির ডাকা হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলেই আমার মনে হয়।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সকল কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থারেখেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সকলে একসঙ্গেএকযোগে কাজ করছি। স্থানীয় প্রশাসন,রিটার্নিং অফিসার ও সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এক প্ল্যাটফর্মে এসে কাজ করছি।



Our Like Page
Developed by: BD IT HOST