June 3, 2026, 10:34 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নীলফামারীতে ছবি তুলতে গিয়ে জুয়াড়িদের হামলার শিকার সাংবাদিক রনি

Reporter Name

নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের বল্টুর ঘাট এলাকায় জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে জুয়ারিদের হামলায় আহত হয়েছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল পানকৌড়ি নিউজের নীলফামারী জেলা প্রতিনিধি মেহেদি হাসান রনি।

বুধবার (২১/সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বল্টুর ঘাট সংলগ্ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার রামনগর ইউনিয়নের বল্টুর ঘাট সংলগ্ন বাজারের পাশে রামনগর বাজারের সভাপতি আসাদুত জামান এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রনি। এ সময় জুয়াড়িরা সাংবাদিক মেহেদি হাসান রনিকে ব্যাপক মারধর করে ও রক্তাক্ত অবস্থা করে ।

মারধর শেষে তারা পকেট থেকে মনিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয় পরে পুলিশ এসে সাংবাদিক রনিকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক জেনারেল হাসপাতালে পাঠায়।

হামলায় আহত মেহেদি হাসান রনি বলেন,আসাদুত জামান এর “নেতৃত্বে ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর চলছিল। সেখানে সংবাদ সংগ্রহে গেলে জুয়াড়িসহ সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। এতে আমার মানি ব্যাগ ছিনিয়ে নেয়।

এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে।আসামীরা হলেন রামনগর ইউনিয়নের দোলাপাড়া এলাকার মৃত্যু রাজেন্দ্র নাথ রায় এর ছেলে হরিপদ সাকারী (৫৫),কাছারি ফকির পাড়ার বুলু(৪৭),রামনগর ডাঙাপাড়ার মৃত্যু আব্দুল্লাহ মিয়ার ছেলে আশাদূত জামান(৫৫),রামনগর ডাঙাপাড়ার তমির উদ্দিনের ছেলে এনামুল(৪৫),রামনগর মাঝাপাড়ার টুকু(৫০) সহ আরো অগ্গাতো ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন সাংবাদিক রনি।

নীলফামারী সদর থানার কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “অভিযোগ পেয়েছি।আমরা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।



Our Like Page
Developed by: BD IT HOST