August 7, 2026, 11:40 pm
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নীলফামারী কিশোরগঞ্জে চিতাবাঘের আক্রমণে আহত ৪ পিটিয়ে মারল স্থানীয়রা

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ

নীলফামারীর কিশোরগঞ্জে হঠাৎই চিতা বাঘের আক্রম ণে শিশুসহ ৪ জন আহত হয়েছেন।বাঘের হিংস্রতার আতঙ্কে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা৷ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কিশোর গঞ্জ উপজেলার মাগুড়া এলাকার আকালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,মাগুড়া ইউনিয়নের আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮),মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫),ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার শিশু সন্তান জান্নাতুল (৮)।

স্থানীয় সূত্রে জানাযায়,বাঘটি কোথা থেকে কীভাবে লোকালয়ে এসেছিল তা তারা জানেন না। বুধবার সকাল ১১টায় রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের সেতু সংলগ্ন একটি বট গাছে চিতা বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার দেয় কয়েকজন শিশু।তাদের চিৎকারে এলাকার লোকজন বাঘ দেখার জন্য ভিড় জমায় ও প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানায়,বন বিভাগ থেকে লোকজন আসার আগেই বাঘটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে শিশুসহ চারজনকে আক্রমণ করে। পরে স্থানীয় লোক জন বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর মৃত বাঘটি কে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে স্থানীয়রা।

এদিকে,বাঘ দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমিয়েছে সেখানে।বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখ তারুজ্জামান মিঠু বলেন, আমি ঘটনাস্থলে আছি। মানুষকে হামলা করার কারণে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে বনবিভাগের লোকজন এসে মৃত বাঘটিকে নিয়ে যাচ্ছে।

রংপুর বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, আমাদের লোকজন সেখানে কাজ করছেন। পরে বিস্তারিত জানানো হবে।



Our Like Page
Developed by: BD IT HOST