June 13, 2026, 5:22 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পঙ্গু মাহবুবের চিকিৎসায় হাত বাড়ান

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি- দারিদ্র ও অসসহায় পরিবারের সন্তান মো: মাহবুব হোসেন,ঢাকায় গার্মেন্টসে চাকারি করতো। ২০২০ সালে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ীর ধাক্কায় রাস্তার মধ্যে পড়ে যায়। এ সড়ক দুর্ঘটনায় তাঁর পাজোরের হাড়ে আঘাত লাগে। ঐ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠান। কিন্ত সেখানে উন্নত চিকিৎসা না হওয়ায় চিকিৎসার অভাবে দিন দিন তাঁর দুই পাজোরের হাড় নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে সে পঙ্গু অবস্থায় জীবন-যাপন করছে।

চিকিৎসকরা বলেছেন, তাঁর পাজোরের হাড় নষ্ট হয়ে গেছে। এখন অপারেশন ও উন্নত চিকিৎসা করতে হবে। উন্নত চিকিৎসা হলে সে আগের ন্যায় স্বাভাবি ক হাঁটা চলা করতে পারবে। তাঁর চিকিৎসায় সবকি ছু মিলে প্রায় ৬ লাখ টাকা দরকার। এই টাকা যোগা ড় করে চিকিৎসা করানোর মত কোন অবস্থা নেই অসহায় মাহবুব হোসেনের পরিবারের।মাহবুব হোসে ন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয় নের ২ নং ওয়ার্ডর বাসিন্দা। ৪ সদস্যের পরিবারের বাবা মো: খোরশেদ আলম আগেই মারাযান। বৃদ্ধ মা জবেদা বেগম সেও মানসিক রোগী। আর একমাত্র বোন জেসমিন আক্তারও স্বামী পরিত্যক্তা হয়ে তাঁর সাথেই থাকছেন।

মাহবুবের পারিবারিক সূত্রে জানা গেছে,তাঁর আয়েই কোন রকমের চলতো সংসার। পঙ্গু হওয়ায় এখন কিছুই করতে পারে না। দুর্ঘটনায় পতিত হওয়ার আগে সে বিয়ে করে ছিলেন। তাঁর জীবনের এই চর ম দুর্দিনে সেও এখন পাশে নেই। অবস্থান করছেন বউয়ের বাবার বাড়ীতে।

কোন হৃদয়বান ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়ান তবেই পঙ্গুত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আর্থিক সহায়তার জন্য মোসা: খাদিজা বেগম, বিকাশ নং- ০১৭২১৯০২৪২৩ নাম্বারে দানশীল ব্যক্তিরা টাকা পাঠাতে পারেন।



Our Like Page
Developed by: BD IT HOST