June 13, 2026, 5:04 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পিরোজপুর জেলার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

Reporter Name

পিরোজপুর প্রতিনিধি:
মঙ্গলবার (৬ডিসেম্বর ) রাত ৯টার দিকে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের সভা চলাকালে পাঁচটি ককটেল (হাতবোমা) বিস্ফোরিত হয়েছে। বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে ইন্দুরকানী থানা পুলিশ ও ডিবি খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনাস্থলের আশপাশ থেকে অবিস্ফোরিত আরও সাতটি ককটেল উদ্ধার করে।

উপজেলা ছাত্রলীগ নেতা রাহাত খান রাজু জানান, ইন্দুরকানী উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়।

পিরোজপুর ডিবি পুলিশ (উত্তর) ওসি মো. জাকারি য়া হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের সভা বানচাল করতে এবং নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে একটি পক্ষ এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় ইন্দুরকানী উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েলকে আটক করেছে পুলিশ।অন্য দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলা কায় একই দিনে আনুমানিক রাত ১০.৩০ এর দিকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাযায়, পিকআপ ভ্যান থেকে চলতি পথে গাড়ি থামিয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুস্কৃতকারীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী উপজেলার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান,খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলের আশপাশ থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST