June 29, 2026, 5:38 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ পরিচয়ে প্রতারণাকারী পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর উত্তরখান থানা এলাকা হতে হত্যা মামলার আসামি, পুলিশ পরিচয়ে প্রতারণাকারী এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ এনামুল হক মনির (৩৩)।

সোমবার (১৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৭:৪০ ঘটিকায় উত্তরখান থানাধীন হযরত শাহ কবির (রহঃ) মাজার জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উত্তরখানের হযরত শাহ কবির (রহঃ) মাজার জামে মসজিদের সামনে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলো। থানার টহল টিম তাকে ঘোরাঘুরির কারন জিজ্ঞাসা করলে সেনিজেকে পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে আরও জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয় এবং সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তখন টহল টিম তাকে আটক করে। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট হতে বাংলাদেশ পুলিশের একটি নকল আইডি কার্ড পাওয়া যায়। এসময় তার হেফাজত হতে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতের প্রকৃত নাম এনামুল হক মনির। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে ও বাংলাদেশ পুলিশের ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে মানুষের সাথে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় তার নামে ডিএমপির শাহআলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা ও ময়মসিংহের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST