October 18, 2026, 11:12 pm
শিরোনামঃ
রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে ‘প্ল্যান বাণিজ্য’, প্রতীকী মোবাইল কোর্ট ও ঘুষ দাবির অভিযোগ মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে যুবলীগ নেতার গৃহদান

Reporter Name

নূর মোহাম্মদঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে গৃহহীন ৭টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গল বার দুপুরে জেলা শহরে টাউনহল মিলনায়তনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া’র সহযোগিতা এই আয়োজন করেন মানবিক যুবলীগ।

গৃহহীনদের গৃহদান কর্মসূচি’র ভার্চুয়ালে উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।

এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাছুম, লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর প্রমুখ।

মানবিক যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন- ‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ এ কর্মসূচি’র উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকদের বুলেটের আঘাতে শহীদদের স্মরণে তাদের নাম দিয়ে ঘরগুলোর নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শান্তি কুঞ্জ, বঙ্গমাতা শান্তি কুঞ্জ, শেখ মনি শান্তি কুঞ্জ, শেখ কামাল শান্তি কুঞ্জ, আরজু মনি শান্তি কুঞ্জ, শেখ জামাল শান্তি কুঞ্জ, শেখ রাসেল শান্তি কুঞ্জ।

আলোচনা সভা শেষে উপকার ভোগী ৭টি পরিবারের সদস্যদের হাতে ঘরে চাবি তুলে দেন অতিথি বৃন্দ। উপকার ভোগীদের মধ‍্যে খোরশিদা বেগম বলেন, আমার স্বামী স্ট্রোক করছে। ভাঙ্গা ঘরে খুব কষ্ট করতাম বৃষ্টি আইলে ঘরে পানি পড়তো । বায়েজীদ ভাই আমাদের ঘরটি নতুন করে দিয়েছেন। আল্লাহ তার উন্নতি করুক।



Our Like Page
Developed by: BD IT HOST