October 18, 2026, 10:26 pm
শিরোনামঃ
রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে ‘প্ল্যান বাণিজ্য’, প্রতীকী মোবাইল কোর্ট ও ঘুষ দাবির অভিযোগ মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে চলেছি – পর্যটন প্রতিমন্ত্রী

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – ক্রিকেট খেলায় দেখা যায় পাঁচটা বল ভালোভাবে ব্যাটিং করতে পারে না। কিন্তু শেষ বলে ছয় মারে। অনেক সময় মেডেন ওভার যায়, যেখানে কোনো রানই করতে পারে না। আবার এমনও পরিস্থিতি দাঁড়ায়, ছয় বলে ৩৬ রান করা যায়। সুতরাং আমাদের সামনে সেই সুযোগটা রয়েছে ছয় বলে ৩৬ রান করার আমাদের সমস্ত উপকরণ আছে, আমাদের ইচ্ছা আছে।’

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগার গাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা বলেন।বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ইতিহাসের ওপর আঘাত এসেছে, ঐতিহ্য ম্লান করা হয়েছে এবং মূল্যবোধগুলোকে পদাঘাত করা হয়েছে। আজকে সময় এসেছে এগুলো রিকভারি করার। আমাদের মূল্যবোধ ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ, মূল্যবোধ, চেতনা এগুলো ধারণ করা এবং আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে চলেছি। পৃথিবীতে আমরা গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় হয়েছি। এটা অনেক শক্তিশালী প্রতিযোগিতা। মাত্র কয়েকদিন আমরা তৃতীয় অবস্থানে ছিলাম, আবার এক মাসের ব্যবধানে আমরা দ্বিতীয়তে এসেছি। পৃথিবীর মধ্যে ছোট্ট একটি মানচিত্র, কিন্তু আমাদের দ্বারা এই বিষয়গুলো সম্ভব হয়েছে।

বিশ্বের অনেক দেশ পর্যটনকে কেন্দ্র করে অনেক দূর এগিয়েছে জানিয়ে মাহবুব আলী বলেন, আমাদের প্রতিটি জেলা-উপজেলায় অনেক ইতিহাস-ঐতিহ্য আছে। সেগুলো আমাদের তুলে ধরতে হবে। যদিও আমাদের ইতিহাস-ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্ববাসীর সবার জানা।তিনি বলেন, আমরা আগামী বছর চেষ্টা করবো সবাইকে নিয়ে শোভাযাত্রা করতে। এ জন্য এক-দুই মাস আগ থেকে প্রস্তুতি নেবো। আরও বড় আকারে বড় ধরনের বর্ণাঢ্য শোভাযাত্রা কররো। বিশ্ববাসী আমাদের ইতিহাস ও ঐতিহ্য আরও ভালোভাবে জানতে পারবে।

পর্যটন দিবসের এই আয়োজন প্রতিটি শহরে ছড়িয়ে দিতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমার মধ্যে প্রতিভা আছে, সেটাতো সবাইকে জানাতে হবে। নিজের মধ্যে রাখলে তো হবে না। দেশে যে সম্পদ আছে, প্রতিভা আছে এখন সবাইকে তা জানাতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন জনের বক্তব্যের সূত্র ধরে মাহবুব আলী বলেন, অনেকেই বলেছেন পর্যটন করপোরেশনের দায়িত্ব একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দেওয়ার জন্য। বিষয়টি নিয়ে আমরা কেবিনেট সেক্রেটারির সঙ্গে কথা বলবো। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে পর্যটনের দায়িত্ব দিতে প্রস্তাব দেবো।

বাংলাদেশ পর্যটনকে একটা টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা যথাসম্ভব আমাদের টার্গেটে পৌঁছাবো। এজন্য একটা মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছি। এটাই হোক আমাদের আজকের পর্যটন দিবসের প্রতিশ্রুতি।

বিশ্বের বিভিন্ন দেশে বিলুপ্তির ঘটনা ঘটে, এটা সংশ্লিষ্ট দেশের সংবাদমাধ্যম নেতিবাচকভাবে উপস্থাপন করে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি একটা ঘটনা (কক্সবাজার) পর্যটন সেক্টরে নেতিবাচক প্রভাব ফেলেছে। সাংবাদিকদের কাছে অনুরোধ একটা ঘটনায় যেন পুরো সেক্টরের ক্ষতি না হয়। আর আমরাও চাই, একটি আপরাধও যেন দেশে না হয়।

পর্যটন নিয়ে নতুন করে ভাবতে হবে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, কোভিড পূর্ববর্তী যে অবস্থা ছিল আমরা সেখানে যেতে চাই না। তারচেয়ে অনেক এগিয়ে যেতে চাই। পর্যটনের উন্নয়নে মিডিয়া কিন্তু সরকার ও বেসরকারি খাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে সচিব বলেন, আমি অনুরোধ করবো দেশের স্বার্থে আমরা যেন পজিটিভলি খবর প্রকাশ করি। পরিকল্পনা অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে পর্যটন নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। ডিসেম্বরে সেই মাস্টারপ্ল্যান বাস্তবায়নে যাবো।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের প্রমুখ।

এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে পর্যটন করপোরেশন। সকাল সোয়া ৮টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। সকাল পৌনে ৯টা পর্যন্ত আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি।
পর্যটন প্রতিমন্ত্রী ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST