July 31, 2026, 11:25 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখে আবারও উন্নয়নের সুখবর দিবেন : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম

 

বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি বলেছেন, আজ থেকে ১১ বছর আগে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন তিনি তা পালনও করেছেন। তিনি আবারও রংপুরে আসছেন, উত্তরবঙ্গের দায়িত্ব যেহেতু নিয়েছেন, আমাদের সামনের চাওয়াগুলোও তিনি পূরণ করবেন।

২৬ জুলাইবুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।

প্রধানমন্ত্রীর কাছে দলের পক্ষ থেকে কোনো চাওয়া আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, চাওয়ার তো অনেক আছে সবচেয়ে বড় চাওয়া সেটি হচ্ছে তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। নদীর দুই পাড়ের মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে এটাই সবচেয়ে বড় চাওয়া। এছাড়াও গ্যাস যাতে দ্রুত দেয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল ব্রেইল করা, অর্থনৈতিক জোন করা। যে রাস্তার কাজ শুরু হয়েছে সেটা যাতে দ্রুত শেষ করে।

তিনি আরও বলেন, উত্তরের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছুই চাওয়ার আছে। প্রধানমন্ত্রী নিজেই তা ঘোষণা দেবেন।

বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২রা আগস্ট বুধবার রংপুরে আসছেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য দিবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসেব মিলাতে শুরু করেছে রংপুরের আপামর জনসাধারণ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন। সাড়ে চার বছরের বেশি সময় পর শেখ হাসিনা রংপুরে আসছেন। তিনি দ্বাদশ নির্বাচনের প্রচারণা রংপুর থেকে শুরু করবেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রংপুর বিভাগের ৮ টি জেলার নেতাকর্মী জনসভা সার্থক করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানান।



Our Like Page
Developed by: BD IT HOST