June 27, 2026, 1:11 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রেস কাউন্সিল পদক পাওয়ায় সৈয়দ মনিরকে সংবর্ধনা দিলেন ফেনী সাংবাদিক ইউনিয়ন

Reporter Name

ফেনী প্রতিনিধি :-

গ্রামীন সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক অর্জন করায় ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ‍্যক্ষ ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনিরকে সংবর্ধনা দিয়েছে ফেনী সাংবাদিক ইউনিয়ন।

সংর্ধনায় প্রধান অতিথি ছিলেন ফেনীর পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।তিনি বলেন, বস্তুনিস্ট, নির্ভিক ও সমাজের জন্য ইতিবাচক সংবাদ প্রকাশ করে সাংবাদিকদের সর্বোচ্চ সম্মানী পদক বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক অর্জন করে ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির ফেনীর সাংবাদিক সমাজসহ ফেনীবাসীকে সম্মানিত করেছেন।

ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি ও ফেনী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য শুকদেব নাথ তপন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ‍্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবি।

বক্তব‍্য রাখেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সদস্য সিরাজ উদ্দিন দুলাল, এমএ জাফর ভূঞা, আবদুল আউয়াল চৌধুরী, রাসেল চৌধুরী, মাসুম বিল্লাহ ভূঞা, গাজী মোহাম্মদ হানিফ, জহিরুল হক খান, আবদু্ল্লাহ আল মামুন, তনু সরকার সহ সাংবাদিক নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST