February 4, 2026, 12:57 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ  ঘুষ লেনদেনকে কেন্দ্র করে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সঙ্গে সংঘর্ষ খাদ্য পরিদর্শকের ব্যক্তিগত হিসাবে কোটি টাকার লেনদেন, দুর্নীতির মামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name

প্রেস বিজ্ঞপ্তি”
তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ স্টাফ রিপোর্টার:

*আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-সহ তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি*

যে দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই, হত্যার শিকার হলে পরিবারের সদস্যরা বিচারের দাবি করতে পারে না, যে আদালত জুলুম, অত্যাচার ও নির্যাতনের হাতিয়ার সেখানে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের আজ্ঞাবহ আদালতের রায় মানুষ মানে না। এসব রায় দেখলেই মানুষ বুঝতে পারে যে, এটা অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে প্রেস্ক্রাইব করা এবং পূর্ব নির্ধারিত। মামলার বিচার্য বিষয় যা-ই হোক, রায়ের ধরন একই। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রদত্ত রায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। একইসাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এই রায় কোনো স্বাধীন ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার ফল নয়। এটি একটি অবৈধ ও অসাংবিধানিক সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বিচারব্যবস্থার মাধ্যমে পরিচালিত রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মামলা ও রায় দেওয়া হচ্ছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ দখলদারের পরিচালনা ও প্রযোজনায় আজ্ঞাবহ আদালত এবং দুর্নীতি দমন কমিশন ও তদন্তকারী সংস্থার সম্মিলিত উদ্যোগে একের পর এক নাটক মঞ্চস্থ করে যাওয়া হচ্ছে। জনগণের নিকট এসব ষড়যন্ত্রের কোনো গ্রহণযোগ্যতা নেই। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকামী জনগণকে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক



Our Like Page
Developed by: BD IT HOST