August 2, 2026, 10:01 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফ্রি চিকিৎসার প্রচার দিয়ে মাহফুজের জমজমাট ইনজেকশন পুশিং বাণিজ্য

Reporter Name

নূর মোহাম্মদঃ

গ্রামগঞ্জে ফ্রি চিকিৎসার প্রচার দিয়ে সহজ সরল মানুষকে চিকিৎসার নামে প্রতারণা বাণিজ্য নেমেছেন কথিত ডাঃ মাজফুজুর রহমান রাব্বী।শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ফ্রি চিকিৎসার ক্যাম্পের নামে গ্রামের সহজ সরল মানুষকে ডেকে এনে গণহারে ট্রায়ালন ইনজেকশন জয়েন্টে পুশিংয়ের নামে ৫০০ টাকা হারে আদায় করে নিচ্ছে।

সাংবাদিকের উপস্থিতিতেও থেমে নেই পুশিং বাণিজ্য
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় মুখে মাস্ক বেঁধে চেহারা না দেখিয়ে বেশ কয়েকজন নারী পুরুষকে হাত পায়ের জয়েন্টে স্টেরয়েড ইনজেকশন পুশিং করে চলছে মাহফুজ।

নিজেকে নোয়াখালী ম্যাটস থেকে ডিএমএফ ডিগ্রিধারী ডাক্তার পরিচয় দিলেও চিকিৎসা প্যাডের উপর ঢাকা থেকে পাশকরা বলে পরিচয় দেন।প্যাডে লেখা বিএমডিসি রেজিষ্ট্রেশন নং অনলাইনে চেক করে সত্যতা পাওয়া যায়নি।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবির বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ ধরনের ইনজেকশন পুশিং বিপজ্জনক।এতে রোগীদের অনেক ক্ষতি হতে পারে। অচিরেই তাকে আমার অফিসে ডেকে আনবো।



Our Like Page
Developed by: BD IT HOST