April 16, 2026, 10:34 pm
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বংশালে পুলিশের সাহসিকতায় চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ সাগর আহম্মেদ (৩০)। এসময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

 

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে বংশাল পুলিশ ফাঁড়ির একটি দল বংশাল সড়কে টহল কার্যক্রম পরিচালনা করছিলো। রাত আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় স্থানীয় একটি দোকানের সামনে সন্দেহভাজন ছিনতাইকারীর দেহ তল্লাশি চলাকালে তার প্যান্টের ডান পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে টহল পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে।

এ সময় টহল দলের তিন পুলিশ সদস্য আহত হন পরবর্তীতে পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রেফতারকৃতের হেফাজত হতে সুইচ গিয়ার চাকুটি জব্দ করে। পুলিশের সাথে ধ্বস্তাধস্তিতে গ্রেফতারকৃত ছিনতাইকারীও সামান্য আহত হয়। আহতদের তাৎক্ষণিক স্যার সলিমুল্লাহ হাসপাতালে প্রেরণ করা হলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

 

বংশাল থানা সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃত সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অপরাধের ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে গ্রেফতার কৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST