August 8, 2026, 9:22 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়ায় দাঁড়িয়ে থাকা লরিতে আগুন

Reporter Name

মোঃরিপন ইসলাম বগুড়া প্রতিনিধির ঃ

বগুড়ার শাজাহানপুরে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পানিবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা-রংপুর মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। সিপিসিএল কনস্ট্রাকশনের একটি পানিবাহী লরি ওই মহাসড়কে পানি দিয়ে কিউরিংয়ের কাজ করছিল। কিছু সময়ের বেতগাড়ী এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল লরিটি। বেলা সাড়ে ১১টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্তরা এসে লরিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে আগুন নেভান।

লরিচালক হাফিজুর রহমান বলেন, সড়কে পানি দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় কয়েকজন যুবক সুজাবাদ এলাকার দিকে থেকে এসে গাড়ি লক্ষ্য করে কিছু একটা নিক্ষেপ করে পালিয়ে যায়এরপরেই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে। তিনি আরও বলেন, আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশই পুড়ে গেছে এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার সময় বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST