August 8, 2026, 4:14 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়ায় হরতালে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ

Reporter Name

রিপন হোসেন বগুড়া প্রতিনিধি

বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে বগুড়া শহরের ধাওয়া পালটা ধাওয়া চলছে। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে শহরের ফতেহ আলী বাজার এলাকার গালাপট্টি সড়কে জেলা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এই ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যানের নেতৃত্বে একটি মিছিল সাতমাথার দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধায় আবার নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে ফিরে আসে মিছিলটি। এরপর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন।

পরে সকাল পৌনে দশটার দিকে আওয়ামী লীগের একটি দল গালাপট্টি সড়ক হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আগানোর চেষ্টা করে। এ সময় দু পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। সেখানে কয়েক দফা ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়াও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।

পরে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুসহ একাধিক নেতাকর্মী অংশ নেন।

সার্বিক পরিস্থিতি জানতে চাইলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, হরতালকে কেন্দ্র করে শহরের কয়েক দফায় বিএনপির নেতাকর্মীদের সাথে উত্তপ্ত পরিস্থিরি সৃষ্টি হয়েছে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার পাঁচটি বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে সব ঠিক আছে। আশা করছি কোনো অপীতিকর ঘটনা ঘটবে না।

হরতালে রিকশা,অটোরিকশা চলাচল করলেও অফিস আদালতে যাওয়া মানুষরা পড়েছেন ভোগান্তিতে। এদিকে গতকাল শনিবার রাতে রাজধানীর মহাসমাবেশ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীনসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।।



Our Like Page
Developed by: BD IT HOST