September 21, 2026, 12:08 am
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়া লাহিড়ীপাড়ায় মন্দিরে অগ্নি সংযোগ

Reporter Name

—————————————————————

বগুড়া থেকে রিপন ঃ শনিবার দিনগত গভীর রাতে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়িয়া দক্ষিণ সাহাবাড়ি সার্বজনিন দূর্গামাতা অস্থায়ী মন্দিরে কে বা কারা অগ্নি সংযোগ করে প্রায় ২৫/৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে, ঘটনাস্থল ইউপি চেয়ারম্যান, সদর থানা পুলিশ, পুজা উদযাপন কসিটি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার আহবান জানান।

মন্দির কমিটির সভাপতি শ্রী অজিত চন্দ্র সাহা ও শ্রী সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা বলেন, আমরা শান্তি পূর্ণভাবে এই অস্থায়ী মন্দিরে দূর্গা পুজা ও লক্ষি পূজা করেছি। গত শনিবার (২৮/১০/২৩ ইং তারিখে) রাত অনুমান ৩/৪ টায় কে বা কারা আমাদের মন্দিরে অগ্নি সংযোগ করে মন্দিরের তিন পাশে ক্ষতি সাধান করে।

এতে আমাদের ২৫/৩০ হাজার টাকার ক্ষতি হয়। এতে প্রতিমার কোন ক্ষতি হয়নি। এখানে আমাদের কোন শক্র নেই। কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানিনা। তবে প্রশাসনের প্রতি আমাদের দাবী যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি। ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আপেল মাহমুদ বলেন, আমরা হিন্দু মুসলিমরা শান্তিপূর্ণ ভাবে এ ইউনিয়নে বসবাস করি আসছি। যারাই এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করে শাস্তি প্রদানের জন্য দাবী জানাই।

সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী আশিষ কুমার রায় ও সহ সভাপতি শ্রী উজ্জল কুমার সরকার ও লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল বলেন যারাই এ কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST