November 6, 2026, 8:56 pm
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বঙ্গবন্ধু বলেছিল আমাকে মেরে ফেললে আমার লাশটাকে বাংলার মানুষের কাছে ফিরিয়ে দিও- শেখ সেলিম

Reporter Name

মোঃ তপু শে”খগোপালগঞ্জ প্রতিনিধি:

বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী সন্ত্রা সী দল। জিয়া ছিল সাইলেন্ট কিলার তার কুপুত্র দেশে র বাহিরে বসে হুকুম দিয়ে মানুষকে হত্যা করছে। মায়ে র কোলে নিষ্পাপ শিশু পুড়িয়ে মারা হচ্ছে তাদের গণ তন্ত্র।

বাংলাদেশের সব থেকে বেশি ক্ষতি করেছে জিয়া আর মোশতাক। খুনি জিয়ার দল বিএনপি। সংবিধানে থাকলে জিয়ার ও বিচার করা হতো। বিএনপি, জামাত ও তার দোসরা তারা সারা দেশে অগ্নিসংযোগ করছে। মায়ের কোলে নিষ্পাপ শিশু পুড়িয়ে মারা তাদের গণ তন্ত্র। তারা দেশে গনহত্যার রাজনীতি শুরু করেছে।

বঙ্গবন্ধু, শেখ হাসিনার আওয়ামী লীগ গণতান্ত্রিক,অ স্প্রদায়িক আর মানবিক দল। আওয়ামী লীগ ও প্রধা নমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলার আপামর বাঙালি নিরাপদ শান্তিতে বসবাস করছে। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে বাস, রেলে আগুন দিয়ে জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। খুনিদের কোন দল হতে পারে না বাংলার মানুষ ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের পরেই তারা বাংলার জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে উলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম স্বপন এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যা ন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগে র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম,গোপাল গঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান,সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী,সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার পৌর আম্লীগের সাধারণ সম্পাদক মো.আলি মুজ্জামান বিটু,জনসভার সঞ্চালনা করেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউ, এম রাসেল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পা দক মাহমুদ হোসেন দিপু, সদর উপজেলা আওয়ামী লী গের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃশিহাব উদ্দিন, সহ গোপালগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।



Our Like Page
Developed by: BD IT HOST