June 29, 2026, 5:06 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বন্দরটিলা টিসিবি ভবনের পাশে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

Reporter Name

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) ভবনের পাশে একটি জুতার সোল কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টা ১০ মিনিটে আগুন লাগে। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভি ল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান,টিসিবি ভবনে জুতার সোল তৈরির কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ইপিজেড স্টেশনের ২টি ইউনি ট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভি সের অফিসার মিষ্টার হামিদ বলেন,কী কারণে আগুন লেগেছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। আমরা চেষ্টা করছি কারণ চিহ্নিত করার।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি,টিসিবি চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, ‘সকালে টিসিবি ভবনে আমাদের ভাড়াটিয়া প্রতিষ্ঠান ‘রমনা ইন্টারন্যাশনাল’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ঐপ্রতিষ্ঠানে জুতার সোল তৈরি করা হয়। তবে টিসিবির পণ্যে কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং কোন লোক জনের ক্ষতি হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST